নির্জনাবশেষ

প্রতাপ : অনলাইন-৪৭

                । পিয়ালী ঘোষ ।

তুমিহীন বৃষ্টি যখন স্পর্শ করে আমায়,

হৃদয় জেগে ওঠে যেন অবাঞ্ছিত সব আশা।

রাস্তার মোড়ের চায়ের কাপের ওঠা ধোঁয়া প্রশ্ন করে, 

অপেক্ষার অবসান কবে?

দীর্ঘশ্বাস নিয়ে তখন তাকিয়ে থাকি দক্ষিণের বারান্দার দিকে।

পাতাঝরা গাছে যখন নতুন পল্লব জন্ম নেয়,

তখন কি মনে পড়ে? কৃষ্ণচূড়া বিছানো পথে হেঁটেছিলাম একসাথে।

প্রথম বৃষ্টি আমায় যখন স্পর্শ করে অচেনা পথে,

শহর জুড়ে ভাঙা স্মৃতি যেন চিৎকার করে ওঠে।

মেঘলা আকাশ, সাদাকালো জীবন, তোমার গন্ধে আজও আমার ব্যাকুল এই মন।

তবে কে যেন হৃদয়ের দরজায় কড়া নেড়ে প্রশ্ন করে, কোথায় সব প্রিয়জন?

রং ছড়ানো বসন্ত, হাজার রঙের মেলা,

প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, নানান লোকের উপন্যাসে করছে দেখো খেলা।

স্মৃতির গভীর ছায়া নিয়ে হৃদয়ে, পথ চলি আজ নীরবতায়,

দুঃখ, কষ্ট, গ্লানি, অভিমান সয়ে বারবার নিজেকে দাঁড় করাই নতুন আশার ছায়ায়।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...