নতুন বছর

প্রতাপ : অনলাইন-৪৮

               । সুমঙ্গল দাস ।

নতুন ভাবনা নিয়ে আসে দিন, বৈশাখ মাসে—

হাসিখুশিতে যায় যেন বছর, সবাই মিলেমিশে।

পাড়াপড়শি, ভাই-বন্ধু সব, ঝগড়াঝাঁটি না বাঁধে,

একে অন্যের সহায়তায় থাকব, না কেউ ক্রোধে।

নতুন দিনের নতুন আশা, সহায়তা করব নেশা,

ভরসা করতে, কেউ যেন কোথাও হারায় না দিশা।

আনন্দ-উল্লাসে দিন করব স্মরণ, নববর্ষ বরণ,

হাসিখুশিতে থাকব সবাই, দুঃখ হবে হরণ।

কালবৈশাখী তাণ্ডব ঝড় ভাঙতে পারবে না ঘর,

তার জন্য প্রার্থনা করি, রক্ষা করো মোদের, ঈশ্বর।

মানুষে মানুষ ছড়াক বিশ্বে, পৃথিবীতে মানুষই ধন্য,

মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে, হবো না কারও পণ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...