সম্ভাবনা

  প্রতাপ : অনলাইন-৩২

         । রঘুনন্দন ভট্টাচার্য ।


একদিন ওরা মুছে দিতে চেয়েছিল তোমাকে,

আঘাতে আঘাতে ভাঙতে চেয়েছিল শিরদাঁড়া,

কালো মেঘ দাপটে ছেয়েছিল দিগন্ত -

যেন কোথাও না থাকে তোমার কোনো ছাপ ।


একতরফা যুদ্ধে মেতে উঠেছিল অকারণে,

সেদিন তুমি ছিলে নির্বিকার, নিরুত্তাপ,

নিশ্চল পাথরের মতো ঠাঁয় দাঁড়িয়ে ছিলে তুমি;

রক্তক্ষরণ হয়েছিল নীরবে, দেখে নি কেউ !


দুর্বিষহ যন্ত্রণায় লন্ডভন্ড হয়ে গেছে সব,

কোথাও ছিল না কোনো মুষড়ে পড়া প্রতিফলন,

বিধ্বংসী ঝড় সৃষ্টি করেছিল দুর্ভেদ্য চক্রব্যুহ,

অভিমন্যু ভেবে ঘিরে ধরেছিল কূটচালের জালে !


ঝড় তুলেছিল যারা তারাই আজ অসহায়,

তারা দেখেছে ঝড়, দেখে নি সম্ভাবনা,প্রত্যয়,

শিকড় উপড়ে ফেলা ঝড়েও টিকে থাকে যে,

সে জানে ঝড় সাময়িক, আকাশ চিরদিন নীল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...