এক গুচ্ছ কাশ
পথের শেষান্তে একগুচ্ছ কাশ
খুলে দিল তার ফুটন্ত দুয়ার।
অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে
সাদা পালক তুলে আনন্দ করে।
এক খুশীর বার্তা ছড়ায়ে দিয়ে---
শরৎরাণীকে দেয় আভরণ।
কর্কশদেহে তুলো সাজিয়ে নেয়,
মনুষ্যলোকে মুক্ত ঝরা চাদরে।
বাতাসের দোলায়, জগৎ ভোলায়
আগমণী বার্তার আবেগ রসে।
শুভ্র মনোহর এই কাশফুল
আশ্বিনের আঙিণায় হিমের পরশ।
...
শিউলি
নূতনের গন্ধে খুঁজে বেড়াই---
কী জানি ; কী একটা উদ্যম এসেছে,
আকাশের নীলিমায় ঘন মেঘ;
বাতাসও একটু ভার।
গরমের সকাল-সন্ধ্যায়; শিশির কণা,
গাছের ডালে শিউলি ফুটেছে
মুকুলেও গেছে ভরি।
মাটির টানে উপচে পড়া
লাল-সাদা দেহ নিয়ে কী বাহার!
অশেষ মগ্ন আনন্দলোক,
শিউলি ফুটে গেছে এই ভেবে।
শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
আব্দুল হালিম বড়ভূইয়া-র দুটি কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
চলো এগিয়ে যাই । প্রদীপ চন্দ্র দাস । চলো, চলো, চলো রে ভাই, সবাই মিলে এগিয়ে যাই। দুর্বলতা দূর করে চেতনাকে চলো জাগাই। পুরো কবিতাটি...
-
আজ 'রবি পুজোর' দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নিজের সাহিত্যকীর্তির মাধ্যমে আজও তিনি সকলের মাঝে জীবিত, তাঁর সৃ...
-
- মঞ্জরী রায় হীরামণি বসন্ত নাকি ঋতুরাজ! বসন্তের কোকিল আর রঙের বাহারে প্রকৃতি নাকি অপরূপা হয়ে ওঠে। এমনটাই স্কুলের রচনা খাতায় ...
-
জগন্নাথের যাত্রা । মঙ্গলা দত্ত রিমি । বৃন্দাবন থেকে মথুরা, উত্তর থেকে দক্ষিণ। প্রান্ত থেকে প্রান্তরে, প্রতিটি প্রাণ যাকে ছাড়া প্রাণহীন। কেউ...
-
নববর্ষ উদযাপন বাঙালী সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই বাংলা সাহিত্যে নববর্ষ একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রচুর গল্প, কবিতা রচিত হয়েছে নববর্ষকে ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

Nice
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন