সব কবিতাই
কবিতা নিয়ে ভাবনা যতখানি
ঠিক ততখানি বয়ানে আসে না
মাথার ভেতর ঘুরপাক খায়
অনেকক্ষণ অন্যক্ষণ
অক্ষর গুণে গুণে অপেক্ষার প্রহর
আকাশের রঙ বদল আর
শুকনো পাতা উল্টে পাল্টে
ফিরে যেতে চায় চলে যাবার বায়নায়
সময়ের ষোলোআনা দর কষাকষির কাছে হেরে যাবার পর
ক্লান্ত বিধ্বস্ত
কবিতা স্বপ্নে ধরা দেয়
না হয়ে ওঠার
প্রতিশ্রুতিবদ্ধ ...শুধু মুহূর্তের প্রগাঢ় আলিঙ্গন
সব কবিতাই কবিতা হয় না
হতেও নেই।
দুরূহ
সবকিছুই তো সহজ নয়
নিয়ম অনিয়মের ধারাপাত
মাটির অঙ্কুরিত বীজ
জলের স্বাভাবিক গতি
হওয়ার ভেতরের আনাগোনা
সব সহজেই মুখোমুখি
দুরূহ মন।
স্বাতীলেখা রায় এর দুটি কবিতা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন