অবুঝ প্রেম

প্রতাপ : অনলাইন-৩

              । সদয় দাস ।

বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ, 

ভাবনাতে শিহরিত - আছে যত রন্ধ্র।


নয়নে আঁকা তোমার প্রেমময় ছবিটা, 

শব্দের মালা গেঁথে লিখি আমি কবিতা।


ছন্দে ছন্দে আমি তোমাকে বলে যাই, 

জুড়ি আমাদের যেন- কৃষ্ণ আর রাই।


সাতজন্ম তোমার রাখবো খেয়াল, 

তোমার প্রেম আমার কাছে মায়াজাল।


তোমার হাসিতে দেখি ভোরের রোদ্দুর,

মন বলে তুমি আমার জীবন সুধার সুর।


দূর থেকেও লাগে তুমি খুবই কাছে,

অবুঝ এই প্রেমে শুধু হারাই তোমার মাঝে।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...