। সোনালী গোস্বামী ।
কলম আমি বলপয়েন্ট ও ফাউন্টেনে অক্ষর সাজাই,
ক্যাপ, ক্লিপ, ব্যারেল, রিফিল অংশে নিজেকে জড়াই।
কত ইতিহাস লিখেছি সেজে খাগের কলমে,
দোয়াত-কলম হয়ে রচেছি ভাগ্যবিধাতার নিয়মে।
পালকের কলম, শেফার্ড কলমে ধরি নাম আমি কত,
সফলতার সিঁড়ি চড়েছে মানুষ, যত্নে ধরেছে আমাকে যত।
সংশোধন ও সম্পাদনার প্রতি দৃষ্টি আকর্ষণে,
লাল কালির রঙে সাক্ষরতার কার্য সম্পাদনে।।
নীল রং আমার উন্মুক্ততা, স্বাধীনতার প্রতীক,
সবুজ কালির ব্যবহারে সাজাই সরকারি অনুমোদনের দিক।
আইনি নথি, দাপ্তরিক কাজ, ফর্ম পূরণে,
কালো কালির ব্যবহারে পঠন-পাঠনের প্রয়োজনে।।
কত জ্ঞানীগুণী, শ্রদ্ধাভাজন লিখেছে আমার কাহিনি,
আমিই তো সেই সম্বল, যাকে ধরেছে বিশ্ব, লিখেছে মহতের বাণী।
বিদ্যারম্ভের বিষয়ের খাতায় লিখেছি কত অক্ষর,
বানান কিংবা অঙ্কের খাতায় রেখেছি নিজের স্বাক্ষর।।
আমি কলম, আমি লড়াই করেছি সত্যতা রক্ষার্থে,
ইতিহাস লিখেছি শত গল্পেরস্মৃতির পাতায় স্মরণার্থে।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন