নাগরিকত্ব

প্রতাপ : অনলাইন-৪৬

। ধ্রুবজ্যোতি মজুমদার ।

আমি এপার ওপার কারো নই 

পৃথিবীটাই তোর 

উৎস আমার রহস্যময় 

কুয়াশা ঘেরা ভোর। 


"অধিকার" এ অধিকারহীন 

অনধিকার খোঁজ, 

প্রতি কনায় এই গ্রহে 

পেটেন্ট করা তোর। 


তুই বুঝি এক মহা শক্তি 

প্রকৃতি অধীশ্বর! 

আসবে, যাবে, থাকবে কারা -

বুঝি তোর কৃপার 'পর! 


জল কেটেছিস, পাহাড় ভেঙেছিস 

এবার বাতাসও ভাগ কর,

জন্ম মৃত্যু, মেঘ আলোকেও 

পড়ুক তোদের সিলমোহর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...