। প্রমিলা দাস ।
ডুব দিয়েছি ভবসাগরে
মায়ায় মোহিত হয়ে।
ভবে আসার কালে যা ছিলাম বলে,
তা নিয়ত যাচ্ছি আমি ভুলে,
সার ছেড়ে অসার নিয়ে লিপ্ত,
তোমার কথা ভাবতে ভাবি সংক্ষিপ্ত।
দৃষ্টিহীন মন সদা আমার আমার করে,
আমি অধম পামর, হরি, সকলই যে তোমার।
তোমার ধন তোমাকে দিতে ভাবি না একবার,
সবই পড়ে রবে ভবলীলা সাঙ্গ হলে,
মায়ায় মোহিত সংসার বিদায় দেবে, হরি হরি বলে।
সারা বেলা কেটে গেল হেলে হেলে,
রাত্রিশেষে জেগে উঠি তব আশে,
তাই তো তোমায় পাই না পাশে।
কী করে গেল বেলা, পাই না হিসাব খসে,
বৃথা জীবন গেল, জানি না কোন দোষে।
সে কি ছিল কথা, দাও না বলে,
বিধাতা,
তুমি সৃষ্টি, স্থিতি, লয়, তুমি মাতা-পিতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন