মা

প্রতাপ : অনলাইন-৩৩

     । রাজন দাস ।

কোথায় গেলে, মাগো তুমি,

আমায় একা রেখে।

তোমায় ছাড়া বলো, মাগো,

ঘুমাই কেমন করে।


তোমার মতো আদর, মাগো,

করে না তো কেউ।

তোমার কথা মনে হলে,

দুঃখের ওঠে ঢেউ।


তোমার ছাড়া বলো, মাগো,

কেমন করে থাকি?

তাইতো, মাগো, তোমার শোকে,

দিনে-রাতে কাঁদি।


তোমায় ছাড়া দুনিয়াটা,

বড্ড একা লাগে।

তোমার মতো কেউ ডাকে না,

বাবা-সোনা বলে।


বাবা বলে তুমি নাকি?

ঐ চাঁদের দেশে আছো।

জলদি করে, তুমি, মাগো,

আমার কাছে এসো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...