রবির আলোয় নবজাগরণ

প্রতাপ : অনলাইন-৪৯

        রবির আলোয় নবজাগরণ

             । সুরঞ্জীৎ নমঃশূদ্র ।

রবির আলোয় জাগে বাংলা, জাগে নতুন গান,

পঁচিশে বৈশাখ এলো নতুন স্বপ্ন ও আশা নিয়ে।

শিউলি-ভেজা পথের ধারে, দোলে গানের ঢেউ,

রবির বাণী হৃদয় মাঝে জাগায় নব চেতনার সাজে।।

বকুল ছায়ায় বসে, যেন শোনা যায় সে সুর,

মানবতার বাণী বাজে, চির অমর সে সুর।

“সোনার বাংলা” স্বপ্ন দেখে প্রতিটি প্রাণ,

রবির ছোঁয়ায় ভরে ওঠে ভালোবাসার টান।।

কলম ধরা হাতগুলোতে জ্বলে আলোর দ্বীপ আজকে,

অন্ধকার বুক চিরে জাগে জ্ঞানের আলো।

পঁচিশে বৈশাখ মানে শুধু উৎসব নয়,

এদিন প্রতিটি বাঙালির মনে জাগায় রবিঠাকুরের জয়।।

এসো বাঙালি, এসো সবাই একসাথে গাই রবিঠাকুরের গান,

মানবতার পথই হোক আমাদের পরিচয়।

রবির আলো ছড়িয়ে যাক জীবনের প্রতিটি দিকে,

পঁচিশে বৈশাখ হোক নবজাগরণের ঘোষণা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...