স্মার‌্যকথা

প্রতাপ : অনলাইন-৩৭

          । মঙ্গলা দত্ত রিমি ।

কথা রা হারিয়ে যায় কথাদের ভীড়ে,

চেনা কন্ঠস্বরে বৃষ্টিস্নাত হয় প্রকৃতি অমানিশার ঘোরে।

নীরবতার নিঠুর সুরে উচ্ছাস উঠে শান্ত সরিৎ এর বুক জুড়ে,

চেনা মুখগুলো আজ বড্ড অচেনা কুহকিনী নীড়ে।

বিজ্ঞান এর শরীর ছুঁয়ে আসে কিছু অবৈজ্ঞানিক ঘ্রাণ,

অবচেতন মনের মনিকোঠায় শোনা যায় তর্ক যুদ্ধের শঙ্খনাদ।

নীল দিগন্তে আজ মেঘেরা হয়েছে অভিমানী,

সন্ধ্যার শুকতারা খুঁজে বেড়ায় সান্ধ্য ভাষার তাম্রলিপি। 

বাদে প্রতিবাদে কেবল মস্তিষ্ক পরিশোধন।

শব্দের গভীরে শব্দেরা তৈরি করে কুঁড়েঘর ,

দুদণ্ড বার্তালাপ এ উজ্জিবীত হয় কিছু স্মার‌্যকথা।

অকাল বোধন এ বোধ করি আত্মশোধন 

মহাকাশ জুড়ে কেবল গ্যাসীয় স্মৃতিকণা ঘোরপাক খাচ্ছে রোজ।

হালকা হাওয়ায় পাতা উল্টায় কিছু জীবাশ্ম ছাপ,

জানালার কার্নিশ চুয়ে নেমে আসা বৃষ্টির গন্ধে

ভেসে আসে স্মৃতি রোমন্থন এর দায়ভার,

 পাণ্ডুলিপি লিখে রাখে স্মার‌্যকথার উপন্যাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...