শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

দূরত্বের নির্জনতায়

              ।। চন্দ্রিমা দত্ত ।।

 

সবকিছুর সাথে দূরত্ব বেড়ে গেলে

বুঝি, কোনও এক ঝড়োরাত্রি আসন্ন-

মনে হয়  যে ক্ষত শুশ্রুষাযোগ্য  নয়

তারজন্য  অকারণ চিন্তা কেন?

সবার জন্য আরোগ্যনিকেতন নয়

আনন্দনিকেতনও নয় ...

 

দূরত্ব এক আগুনরেখা, ঝলসে যায় পা,

দূরত্ব এক উদাস-আখড়ার ক্লান্ত সুরে

বৈষ্ণবীর  বিষাদ-যাপন কথা ...

যা চলে যায় যেতে দিতেই হয়

যে থাকবে না সে যাবেই সুদূর

আদর্শ, স্বপ্ন, বিপ্লবী ও বিপ্লবের উত্থান

সব-ই একদিন অর্ধসমাপ্ত গল্পে থেকে যায়,

হারিয়ে যায়, 'স্মৃতিঘর' পরে রয় একা নির্জনে ...

 

দূরত্বে ও নির্জনে  রচিত হয় যে বন্ধুত্ব

অন্তহীন প্রবাহে মায়া-জীবনে এটুকুই সত্য –

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...