শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

পতাকার রঙ

 


।। শ্রীমান দাস ।।

 

উড়ালপুলের তলা যার ঘর

ফুটপাত যার উঠোন,

তার কাছে তো বহুকাল আগেই

ফিকে হয়ে গেছে পতাকার রঙ।

 

তার অর্ধাহারী পেট জানে

দুটো পোড়া রুটির জন্যেও

কতটুকু স্বাধীনতা বিক্রি করেছে সে।

 

তার কাছে অর্থহীন যত প্রতিশ্রুতি

ইশতেহার কিংবা ভিশন ডকুমেন্ট,

অমৃত মহোৎসব - সে তো বড্ড তেতো!

 

কতো রঙের পতাকার বাতাস লেগেছে গায়,

শুকায়নি তবু বঞ্চিত শরীরের ঘাম

দেয়নি কেউ দুমুঠো ভাতের নিশ্চয়তা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...