। বিষ্ণুপদ দাস ।
যৌথ বাড়ির বৈঠকখানায়
পুরাতন এক ছবি,
এঁকেছিলেন পূর্বপুরুষ
অঙ্কন ছিলো হবি।
ক্যানভাস জুড়ে রামধনু এক
সাতটি রঙে আঁকা,
কালো দিয়ে ঢাকতে তারে
ফন্দি করেন কাকা।
তক্কে তক্কে থাকলেন তিনি
মনের ভাবটি চেপে,
সুযোগ পেলে দিয়ে দেবেন
আলকাতরা রঙ লেপে।
অচিরেই সুযোগ পেয়ে
কাজটি হলো সারা,
গভীর রাতের অন্ধকারে
সুন্দর পড়লো মারা।
রাত পোহালে দেখলো সবাই
ভাবলো যে যার মতো,
বৈঠকখানার বদন মলিন
লয়ে বুকের ক্ষত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন