আমার বাংলা ভাষা

প্রতাপ : অনলাইন-৪৯

  । রূপালী দাস ।

আমাদের এই মাতৃভাষার জন্যে

যারা দিয়ে গেছেন প্রাণ,

তাদের আমি জড়ো করে হাত,

জানাই কোটি প্রণাম।

রক্ত, প্রাণ দিয়ে গেছো এই বলিদানে,

আমরা কখনো ভুলিনি

সেই রাতের অন্ধকার,

ঘনিয়ে এসেছিল দিন, যখন

হয়ে গিয়েছিল শ্মশান,

এই রক্তে রাঙিয়ে দিয়ে

বাঁচিয়ে নিলে মান।

১৯ তুমি এত শান্ত কেনো?

বাংলাতে এসেছো ভাষার অবতার রূপে,

রাঙিয়েছো রাজপথ শহীদের রক্তে,

জাগ্রত করেছো অধিকার বাঙালির

বুলেট আর বারুদের গন্ধে।

বাংলা আমার মাতৃভাষা, বাংলাই আমার প্রাণ,

এই বাংলায় জন্ম নিয়ে হয়েছি আমি মহান।

বাংলাই আমার গর্ব, বাংলাই আমার শান,

তাই তোমাদের চরণে জানাই

কোটি কোটি প্রণাম।

৪টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...