নিয়তি

প্রতাপ : অনলাইন-৩৯

    । আব্দুল হালিম বড়ভূইয়া ।

 মাধ্যমিক এর গণ্ডি পেরোনো দুই সুহৃদ 

উচ্চাভিলাসী মোহে তাদের জীবনতরী 

কায়মনোবাক্যে যাদের রং রং ভাব

একদা শিক্ষানুষ্ঠানের সৌজন্যে 

এক মহামানবের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে

সদরে যাত্রা উদয়ন

যদিও বাছাইকৃত এক তরুণদল

তবু মফস্বলের রেশ কাটানোর আবেগে 

নব নব প্রাণে ঔতসুক্যের স্নিগ্ধ অনুভূতি 

আনন্দে বিভোর সখারিতে

উড়ে এসে জুড়ে বসা এক নিয়তির ঝলক

সেই বৈপরীত্যের উচাটনে

কতই না বাঁধ ভাঙ্গা নির্যাস 

কতই না উথাল-পাতাল

কিন্তু জীবন নদী জলপ্রবাহের 

যাপন মোহনায় এসে

একজন সুমেরুতে

অপরজন কুমেরুতে

আর নিয়তি নির্নিমেষ...

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...