পরদেশী

প্রতাপ : অনলাইন-৪৭

      । বিপ্লব উরাং ।

বাপদাদা চৌদ্দপুরুষ এইখিনে

এই মাটি-এ।

এখন হামরা নকি পরদেশী! 


কাগজ দেখাতে হবেক

বাপদাদা চৌদ্দপুরুষের।

কাঁহা পাব কাগজ।

মুরখ মানুষ ছিল হামদের বাপদাদারা।

লিখাই পড়াহা নাই জানত।


অরা কি জানত।

কাগজ দেখাতে না পারলে।

অদের বেটা বিটিরা পরদেশী হয়ে যাবেক?

ডিটেনশন নকি ফিটেনশন ক্যাম্পে থাকতে লাগবেক।

মানে জেলখানায়।


এইটা ক্যামন দেশ হামার?

দেশের মানুষ হয়েও আইজ নকি পরদেশী! 


(ত্রিপুরার চাবাগানে প্রচলিত ছিলোমিলো ভাষায় লিখিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...