শূন্যতা

প্রতাপ : অনলাইন-৪৬

                 । মৃদুলা ভট্টাচার্য ।

নিঝুম নীরবতায় শুনি নিঃশব্দ হাহাকার, 

চারপাশ ভরা মানুষ তবু নেই কোনো নিজস্বতা

ভালোবাসা আড়াল করে লুকিয়ে থাকে ভাঙা স্বপ্ন

যতটুকু নিজের ভাবি, ততটাই দূরে সরে থাকে মূহুর্ত।

নিঃশব্দ রাতের আঁধারে মনে হয় যেন হারিয়ে যাই

অন্ধকার হাতড়ে আশপাশে  খোঁজে পাই না কেউ।

চেনা মুখগুলো ভীষণ অচেনা, ভালোবাসা খোঁজে 

যেন বিভ্রান্ত সময়ের মুখে শুধু শূন্যতার রঙিন ভয়!

একাকিত্বের আঁধারেই কাটানো জীবনে কথা বলার 

মানুষ চারদিকে থাকে তবে বুঝার লোকের অভাব,

এক বুক ভাঙা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা শুধু সময়ের 

অপেক্ষা, ভাগ্য ভরসাহীন প্রহরে নির্ভরতার প্রতীক। 

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...