নিজের প্রতিধ্বনি

           । চয়ন ঘোষ ।

একেকটা রাত যেন ভাঙা কাচের মতো,

ধরে রাখলে হাত কেটে যায়,

আর ছেড়ে দিলে রক্ত থেমে যায়।

আমি এখন বুঝেছি —

সবকিছু জোড়া লাগানো যায় না,

কিছু ক্ষতকে সুন্দর করে থাকতে দিতে হয়।

ভেতরের শূন্যতাকে দিয়ে আমি এখন

নিজের জন্য একটা ঘর বানিয়েছি ।

সেখানে নিঃশব্দতা কথা বলে,

আর আমি শুনি নিজের প্রতিধ্বনি।

৫টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...