প্রতাপ : অনলাইন-৩০
রুমা দাস
বড়বেলায়ে আমরা আর প্রেমে পড়ি না,
গোধূলির কাঁপা রঙে হারিয়ে যাওয়া নয়,
চাই নরম কাঁধ, শান্ত আশ্বাস,
চাই স্নেহের নিঃশব্দ আশ্রয়।
চোখের ভেতর চাঁদ ভাসে না আর,
ভেসে যায় নির্ভরতার ক্ষীণ আলো,
ভালোবেসে নয়,
আত্মাকে মেলে ধরার নির্ভরতায় জড়াই।
আমরা আর কবিতার পাতায় প্রেম আঁকি না,
বরং হাতে রাখি আরেকটি হাতের উষ্ণতা,
নিরুদ্বেগ হাসিতে জড়াই ভাঙাচোরা ক্লান্তি,
আমরা প্রেমে নয়, মানুষে পড়ি।
শিরীষের নিচে, বাতাসের মৃদু দোলায়,
আমরা খুঁজি..
একফোঁটা নরম চুপ,
একটুকরো শান্তির ভেতর হারিয়ে যাওয়া।
বড়বেলায়ে প্রেমের ভাষা বদলে যায়,
সে হয়ে ওঠে.. আশ্রয়,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

সহজ ভাষায় গভীরতা
উত্তরমুছুন😌💖
মুছুন