আমি কবি না

[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

সুশীল  দাস

     । সুশীল  দাস ।

আমি কবি না 

কবিদের মতো ভালো  কবিতা লিখতে পারি না 

কবিদের মতো কবিতা পাঠও করতে পারি না 

কিন্তু মাঝে মাঝে বড্ড ইচ্ছে হয়

জীবনে বয়ে যাওয়া সুন্দর মুহুর্তগুলোকে আমিও

কবিদের মতো কবিতায় সাজিয়ে রাখি 

ভালবাসার প্রতিটি মুহূর্তকে ডাইরিতে গুছিয়ে রাখি

বয়ে যাওয়া হাওয়া, পাখির ডাক, সবুজ ধানক্ষেত,

নদী নালা, খালবিল

আমাকে এক গভীর ভাবনায় নিয়ে যায় 

আমি পারি না

সেই ভাবনা থেকে কবিতায় হারিয়ে যেতে 

কারণ আমি কবি না।

কবিদের মতো হতে পারি না 

তবে আমি কবিতা ভালবাসি, অনেক ভালবাসি। 

কবিদের সম্মান করি, শ্রদ্ধা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...