আমার ডায়রির পাতা

প্রতাপ : অনলাইন-৪৯

   । তানিয়া দাস ।

আমার ডায়রির পাতায়

লুকিয়ে আছে নীরব কথা।

কিছু হাসি, কিছু না-বলা কান্না,

কিছু নিজের সাথে লড়াইয়ের ব্যথা।


কালির দাগে ধরা পড়ে

অতীতের অল্প স্মৃতি।

যা বলা যায়নি কাউকে কোনোদিন,

সেগুলোই হয়েছে কবিতার পরিচিতি।


পাতা উল্টালে ভেসে আসে

ভাঙা স্বপ্ন, শক্ত আশা।

প্রতিটি শব্দ সাক্ষী থাকে,

নিজেকে খুঁজে পাওয়ার ভাষা।


একদিন কেউ পড়বে হয়তো

এই পাতার লেখা মন।

তখন বুঝবে—এই কথাগুলোই ছিল

আমার সত্যিকারের জীবন।।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...