নিয়তি

প্রতাপ : অনলাইন-৩১ 

। নীলাদ্রি ভট্টাচার্য ।

         ১

অন্তিম লগ্নে মনে হলো

দূরত্বে তুমি একা


এক ব্যাকুল রক্ত ঘুর্ণিতে তুমি নতমস্তক 


ইতি নামের সমুদ্রে

ডুবে যাচ্ছ আমায় ছেড়ে শুধু একা।


              ২

লোকারণ্যে এক অরণ্য দীর্ঘজীবী হয়

ঠিকানায় গৃহহীন হয় ঠিকানা  

দেহের ভেতর নগ্ন হয় দেহ

আগুনে ফিরে অর্দ্ধদগ্ধ নির্মোহ মোহ

শুধুমাত্র আগামী সন্ন্যাসের প্রয়োজনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...