আশ্রয়

প্রতাপ : অনলাইন-৪৯

    । রূপরাজ ভট্টাচার্য ।

বহু আলোকবর্ষ দূর হতে তোমার আহ্বান-স্বর 

আমার নিরাশ্রয় শূন্যতাকে 

শুশ্রূষার বার্তা দিয়ে যায়। 

যতবার ধ্বংসের মুখোমুখি হই, ততবারই তুমি 

পরম আশ্বাসের রঙে সৃষ্টি লিখে যাও! 

জানি সকল প্রার্থিতই সহজলভ্য নয়, 

সব গলিত রসের স্রোতেও মেশে না 

হৃদয়-ক্ষরিত দ্রাক্ষার রঙ। 

তবু তুমি মেধায় মননে আলো জ্বেলে রাখো 

হে আমার অনশ্বর জাগ্রত পদাতিক!

২টি মন্তব্য:

  1. ভীষণ ভালো লাগলো পড়ে স্যার 😊🙏

    উত্তরমুছুন
  2. আপনার কবিতা মানেই এক ভিন্ন স্বর ভিন্ন ভাবনা কিন্তু বরাবরের মতো মনকাড়া

    উত্তরমুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...