শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চাঁদতারা

 


।। অশোকানন্দ রায়বর্ধন।।


সূর্য আঁধারে ঢাকে আবার আলো ছড়ায়।

আলো আঁধারি তার অনিবার্য দিনপঞ্জী ।

আলোর সড়কপথে চলতে চাই

তাই ভালোবাসি আলোকে ।


যেখানে সেখানে হাত প্রসারিত করলে 

কাটা যেতে পারে প্রণয়মুখী হাত 

হাত ধরব তো সহযোদ্ধার


চাঁদতারা আজও আকাশে ওঠে 

কিন্তু তারা মিশুকে নয়। কথা বলেনা। 

অলক্ষ্যে কেউ শাসায় কিনা তাও জানিনা।


একঝাঁক উদার তারা আর প্রেমময় চাঁদ 

                        দাওনা আকাশে হে গোবিন্দ 

আমি ডুবে মরি রাইয়ের সাথে।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...