। প্রমিলা দাস ।
এসো হে বৈশাখ, বাজিয়ে ঢাক,
ঋতুর রানি আজ বিদায় জানাক।
এসো হে বৈশাখ,
ইচ্ছেপরীটি হয়ে,
যাবে খরস্রোতা নদীর তৃষ্ণা মিটে।
ফাল্গুনী পূর্ণিমা শেষে, বুদ্ধের তরে,
বসন্তের বিলাপ শেষে তব আগমন,
তাই তো তোমায় করি সাদরে আমন্ত্রণ।
জাগিবে বিহগ, সজীব হবে পল্লব,
মানিবে হার মোহক্লান্তি,
নতুন সাজে সাজিবে আজ প্রকৃতি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন